সার্কের মহাসচিবের দায়িত্ব নিচ্ছেন আমজাদ সিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তে বাংলাদেশ, ভারতসহ সব সদস্যদেশের সম্মতি পাওয়ার পর সার্কের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পাকিস্তানের কূটনীতিক আমজাদ হোসেন সিয়াল।
আগামীকাল বুধবার থেকে সার্কের প্রধান নির্বাহীর মেয়াদ শুরু হওয়ার কথা রয়েছে। তিনি নেপালের অর্জুন বাহাদুর থাপার স্থলাভিষিক্ত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, বাংলাদেশ গত রোববার সার্কের বর্তমান সভাপতি নেপালের কাছে পাঠানো এক চিঠিতে নতুন মহাসচিবের মনোনয়নে চূড়ান্ত সম্মতি দিয়েছে। একই মনোনয়নে ভারত সম্মতি দিয়েছে ২২ ফেব্রুয়ারি।