সার্কের মহাসচিবের পদত্যাগপত্র গৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্কের মহাসচিব ফাতিমা দিয়ানার পদত্যাগপত্র গতকাল সোমবার গৃহীত হয়েছে। মালদ্বীপের এই আইনজীবীর বিরুদ্ধে নিজ দেশের সরকারবিরোধীদের আন্দোলনে সমর্থন দেওয়ার অভিযোগ ওঠায় গত শুক্রবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।ঢাকায় মালদ্বীপের রাষ্ট্রদূত আহমেদ সারির জানান, দিয়ানার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিমের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।