সার্জারি ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরে অ্যারাবিয়ান হাসপাতালে ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২৩ জানুয়ারি থেকে ১০ দিনব্যাপী বিনা মূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প হবে। এতে ঠোঁটকাটা, তালুকাটা, পোড়াজনিত জটিলতাসহ বিভিন্ন রোগীর প্লাস্টিক সার্জারি করবেন হল্যান্ডের স্বনামধন্য সার্জনরা। ফাউন্ডেশনের সভাপতি শামীম হক বলেন, ত্রয়োদশবারের মতো সার্জারি ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। আগ্রহী ব্যক্তিদের দ্রুত নিবন্ধনের অনুরোধ জানান তিনি।