প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে দুই দিনব্যাপী সার্জারিবিষয়ক জাতীয় সম্মেলন গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের উদ্যোগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের বিশিষ্ট সার্জারি বিশেষজ্ঞ মির্জা মাজহারুল ইসলাম। কলেজ মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব এ জেড এম মোস্তাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি রশিদ এ মাহবুব, বর্তমান কেন্দ্রীয় মহাসচিব এহতেশামুল হক চৌধুরী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী, বিএমএ সিলেটের সভাপতি রোকন উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সিলেট শাখার সভাপতি ডি হাসান।