প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্জেন্ট জহুরুল হকের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ফেব্রুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত হিসেবে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ১৯৬৯ সালের এদিনে তিনি নিহত হন। সেই সময়ে স্বৈরাচারী আইয়ুব খানের দুঃশাসনের বিরুদ্ধে এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানসহ সব অভিযুক্ত ব্যক্তির নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী যে গণ-আন্দোলন চলছিল, জহুরুল হকের হত্যাকাণ্ডে তা বেগবান হয়। বিজ্ঞপ্তি।