সার্জেন্ট জহুরুল হক স্মরণে আজ আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৪৫তম মৃত্যুবার্ষিকী কাল শনিবার। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ এক আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে থাকবেন কবি আসাদ চৌধুরী। পাকিস্তানি সামরিক শাসনের শোষণ ও নির্যাতনের প্রতিবাদে অবস্থান নেওয়ার কারণে ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসে সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়। প্রতিবছর তাঁর মৃত্যুর দিনটি শহীদ সার্জেন্ট জহুরুল হক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিজ্ঞপ্তি।