সার্জেন্ট জহুরুল হকের আজ মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ফেব্রুয়ারি। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। এ উপলক্ষে গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘর চত্বরে মুক্তিযুদ্ধ জাদুঘর এবং পরিবারের যৌথ উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া গতকাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পাকিস্তানি সামরিক শাসন, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসে সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়। প্রতিবছর তাঁর মৃত্যুর দিনটি শহীদ সার্জেন্ট জহুরুল হক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিজ্ঞপ্তি।