সার্জেন্ট জহুরুল হকের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৪৪তম মৃত্যু-বার্ষিকী আজ ১৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষে সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে সকাল ১০টা থেকে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে শিশু-কিশোর চিত্রশিল্পী ছাড়াও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বীর যোদ্ধা ও দেশের খ্যাতিমান শিল্পীরা উপস্থিত থাকবেন। ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত হিসেবে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত হন সার্জেন্ট জহুরুল হক। বিজ্ঞপ্তি।