সার্বভৌম দক্ষিণ সুদানের পতাকা স্থাপন করল বাংলাদেশের শান্তিরক্ষীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাওয়া দক্ষিণ সুদানের সর্বোচ্চ চূড়ায় কিনিতা পর্বতে দেশটির পতাকা স্থাপন করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন সদস্য। গত ২৭ জুন ঝুঁকিপূর্ণ এই কাজটি সম্পন্ন করা হয়। গতকাল শুক্রবার আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বভৌম হিসেবে আত্মপ্রকাশের আগমুহূর্তে সর্বোচ্চ পর্বতে দেশের পতাকা উত্তোলনের দায়িত্ব দেওয়া হয় আনমিসকে। গত ২৭ জুন ক্যাপ্টেন বিপুল কুমার গুণের নেতৃত্বে ব্যান ইঞ্জিনিয়ার ২/১১ (কনস্ট্রাকশন)-এর ১০ জন সদস্য হেলিকপ্টারযোগে কাজটি সফলভাবে সম্পন্ন করেন। মাত্র দুই ঘণ্টায় ১০ হাজার ফুট উচ্চতায় পতাকা উত্তোলনের কাজটি করতে সক্ষম হওয়ায় বাংলাদেশের শান্তিরক্ষীরা স্থানীয় জনগণের বিপুল প্রশংসা অর্জন করেন। সুদানের স্থানীয় টেলিভিশন সাংবাদিক ও আনমিসের জনসংযোগ কর্মকর্তারাও এই কাজে অংশ নেন। আইএসপিআর।