সার্বিক সমস্যা সমাধানের চেষ্টা করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রহমান মিয়াজী
আবদুর রহমান মিয়াজী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবদুর রহমান মিয়াজী। তাঁর প্রতীক ঘুড়ি।
গতকাল শনিবার দুপুরে স্থানীয় কবিরাজ লেনে জনসংযোগ করার সময় উপস্থিত বাসিন্দাদের উদ্দেশে বলেন, ‘দোয়া করেন, নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক সমস্যা দূর করার চেষ্টা করব।’ এর আগে তিনি বাংলাবাজার এলাকায় জনসংযোগ করেন।
আবদুর রহমান মিয়াজীর সঙ্গে তাঁর কার্যালয়ে কথা হয়। প্রথম আলোকে তিনি বলেন, ‘এলাকাকে মাদকমুক্ত করব, সন্ত্রাস দমন করব, সুয়ারেজ লাইনের সমস্যা দূর করব। পানির সমস্যা, বিদ্যুৎ সমস্যা, রাস্তাঘাটের দুরবস্থাসহ সার্বিক যে সমস্যাগুলো আছে, তা সমাধানের চেষ্টা করব। আগেও জনগণের পাশে ছিলাম, জয়ী হলে আরও ভালোভাবে থাকব।’