সার্বিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশিসহ ৪০ আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্বিয়ায় একটি মালবাহী গাড়ি বিধ্বস্ত হয়ে বাংলাদেশিসহ ৪০ অবৈধ অভিবাসী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী বেলগ্রেডের প্রায় ৩০০ মাইল দূরে লেকোভাকের একটি মহাসড়কে গাড়িটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস জানায়, আহত ব্যক্তিরা বাংলাদেশ, নাইজেরিয়া ও সিরিয়ার নাগরিক। তাঁদের পাঁচজনের অবস্থা গুরুতর। অভিবাসীরা মেসিডোনিয়া থেকে সার্বিয়া হয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) এলাকার দিকে যাচ্ছিলেন। সার্বিয়ার সঙ্গে ইইউভুক্ত তিনটি দেশ ক্রোয়েশিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার সীমান্ত রয়েছে। এএফপি