সার্ভ দি পিপলের কৃতী সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বানারীপাড়া উপজেলার তিনটি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বেসরকারি সংস্থা সার্ভ দি পিপল। সংবর্ধনা অনুষ্ঠানে সহায়তা করে এই সংস্থার পরিচালিত হাবীব-শাহজাদী ফাউন্ডেশন।
সার্ভ দি পিপল ও হাবীব-শাহজাদী ফাউন্ডেশনের চেয়ারপারসন বেগম শাহজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাখার সরকারি ফজলুল হক কলেজের অধ্যক্ষ এ বি এম ফখরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চাখার ফজলুল হক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. জিয়াউল হাসান, ওয়াজেদ মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দা শামসুন্নাহার প্রমুখ। বিজ্ঞপ্তি।