সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের উদ্যোগে ৭০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জয়পুরহাট, কালাই, কুসুমশাড়া গ্রামছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের উদ্যোগে আজ মঙ্গলবার জয়পুরহাটের কালাই উপজেলার কুসুমশাড়া গ্রামে ৭০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ‘আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই এবং মানুষ মানুষের জন্য’ স্লোগান নিয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কম্বল বিতরণে সহযোগিতা করেন সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘শীতের উষ্ণ কাপড় পেয়ে সবার মাঝে খুশি–আনন্দ ছড়িয়ে দিতে পেরে আমি সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের প্রতি চির কৃতজ্ঞ। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, সিইও এবং ভোলার জেলা ও দায়রা জজ মহসিনুল হকের প্রতি। আমাকে এ কার্যক্রমে সহযোগী হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি খুবই আনন্দিত।’