প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (.িফঢ়ব.মড়া.নফ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল পেতে গতকাল বৃহস্পতিবার দিনভর প্রার্থীদের ভোগান্তি পোহাতে হয়েছে। সন্ধ্যার পর ওয়েবসাইটটি চালু হয়। গত বুধবার রাতে এই পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে এক লাখ ৩৩ হাজার ৭০৭ জন প্রার্থী উত্তীর্ণ হন।গতকাল বেশ কয়েকজন প্রার্থী প্রথম আলো কার্যালয়ে টেলিফোনে জানান, ইন্টারনেটে তাঁরা ফল পাচ্ছেন না। তাঁদের এই বক্তব্যের সত্যতা স্বীকার করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।