সার্ভার স্টেশন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলা কালেক্টরেট চত্বরে নির্বাচন কমিশনের নতুন সার্ভার স্টেশন গতকাল রোববার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী সাংবাদিকদের বলেন, সিরাজগঞ্জের নাগরিকদের সুবিধার্থে সার্ভার স্টেশন নির্মাণ করা হয়েছে। এটি আজ থেকে কাজ শুরু করেছে। এর ফলে ১৮ বছর পূর্ণ হলেই জেলার যেকোনো নাগরিক এখানে এসে ভোটার হতে পারবেন। সেই সঙ্গে যাঁরা মৃত্যুবরণ করবেন, তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে পরিচয়পত্রের ভুলভ্রান্তিও সংশোধন করা যাবে। এ সময় জেলা প্রশাসক বিল্লাল হোসেন, রাজশাহী বিভাগীয় নির্বাচনী কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।