সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটকে শিক্ষা মন্ত্রণালয়ে হস্তান্তরসহ পাঁচ দফা দাবিতে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রোববার নগরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন। ছাত্র উন্নয়ন-৯-এর ব্যানারে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টায় নগরের সোনাদিঘির মোড়ে সার্ভে ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা রাজশাহী জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন। পাঁচ দফা দাবির অন্যগুলো হচ্ছে—সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বিতীয় শ্রেণীর স্কেল ও সার্ভে ফাইনাল সম্পন্নকারীদের দ্বিতীয় শ্রেণীর এক ধাপ নিচের স্কেল, ইনস্টিটিউটের আবাসিক সমস্যা দূর ও সার্ভে টেকনোলজির শিক্ষকসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানে তাঁদের নিয়োগ হয়, সেখানে সার্ভে ডিপ্লোমা ছাড়া অন্যদের নিয়োগ দেওয়া যাবে না।