সালথায় অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূ মারা যান। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম সুনিতা পাল (২২)। তিনি ফুলবাড়িয়া গ্রামের পালপাড়ার সুমন পালের স্ত্রী। নিহত সুনিতার ভাই শ্যামল পালের অভিযোগ, তাঁর বোনকে সুমন পাল পুড়িয়ে হত্যা করেছেন। এ অভিযোগ অস্বীকার করেছেন সুমন পাল। সালথা উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, রাতে ঘটনার সময় ফুলবাড়িয়া গ্রামের আশ্রম কেন্দ্রে কীর্তন চলছিল। এ সময় আগুনে সুমন, টেপা, মদন, পরান ও গোকূল পালের পাঁচটি বসতঘর পুড়ে যায়।