সালথায় এবার হালিম পক্ষের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথার গোট্টিতে গত ২০ জুলাই আওয়ামী লীগের উপদেষ্টা আ ত ম হালিমের গাড়িবহরে হামলার ঘটনায় এবার হালিমের পক্ষ মামলা করেছে। গত শুক্রবার মো. শাহজাহান মাতুব্বর ৩৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলাটি করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনকে। তাঁর ভাই আনোয়ার হোসেনকেও আসামি করা হয়েছে।প্রধান আসামি করায় বিসঞ্চয় প্রকাশ করে দেলোয়ার হোসেন বলেন, ‘আমি ও আমার ভাই সেদিন ঘটনাস্থলে ছিলাম না।’এর আগে ২০ জুলাই রাতে সালথা থানায় সাজেদাপন্থীদের পক্ষে গোট্টির অলিদ ফকির একটি মামলা করেন। এ মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়। মামলায় আ ত ম হালিমকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া তাঁর দুই ভাই হাবিবুর রহমান ও শফিকুর রহমানকে আসামি করা হয়েছে। মামলা সম্পর্কে মো. শফিকুর রহমান বলেন, হামলাকারীরা নিজেদের রক্ষা করার জন্য এ মামলার অবতারণা করেছে।