সালথায় প্রতিপক্ষের হামলায় পাঁচটি ঘর ভাঙচুর, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নিধিপট্টি গ্রামে গতকাল রোববার সকালে ফসলি জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন নারীসহ ১০ আহত হয়েছেন। এ সময় পাঁচটি ঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙ্গালীর খবর পত্রিকার সম্পাদক সেলিম মোল্লার বাবা আবদুল মান্নান মোল্লা, মা সালেহা বেগম, তাঁর ছোট ভাইয়ের স্ত্রী পান্না বেগম এবং খেরোজান বেগম। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিম মোল্লার ছোট ভাই সিরাজ মোল্লাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে।