সালথায় বিএনপির মিছিলে পুলিশের বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির একটি মিছিল থেকে চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।স্থানীয় বিএনপি জানায়, গতকাল বুধবার বিকেলে সালথা উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে বিএনপির পূর্বনির্ধারিত সভা ছিল। ১২ মার্চের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি সফল করতে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই সভায় যোগ দিতে বিএনপির নেতা আতিয়ার কবির ও শাহিনুজ্জামানের নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মীর একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কার্যালয় অতিক্রম করার সময় পুলিশের বাধার মুখে পড়ে। এতে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় চারজনকে আটক করে পুলিশ।