সালথায় ৩৭টি ঘর পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামে আগুনে ১৬টি পরিবারের ৩৭টি ঘর পুড়ে গেছে। গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৫৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মাঝারদিয়া গ্রামের বতু গোলদারের পাটকাঠির পালা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফরিদপুর ও বোয়ালমারী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই গ্রামের ৩৭টি ঘর পুড়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবার ও ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, এ অগ্নিকাণ্ডে প্রায় ৫৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদ ঘটনাস্থল পরিদর্শন করে ১৬টি পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল, নগদ দুই হাজার টাকা ও দুটি করে কম্বল বিতরণ করেন।