সালদায় তিন নম্বর কূপের নতুন স্তরে গ্যাসের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সালদা গ্যাসক্ষেত্রের তিন নম্বর কূপের নতুন স্থরে গ্যাসের মজুদ পেয়েছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স। সংস্থাটি জানায়, চলতি মাসেই এখান থেকে দৈনিক সাড়ে তিন কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। এর আগে এখান থেকে দৈনিক ছয় মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। জ্বালানি নিয়ন্ত্রণ সংস্থা পেট্রোবাংলা বলছে, এ মাসের মধ্যেই নতুন কূপ থেকে গ্যাস তোলা শুরু হবে। এ গ্যাস শুধু চট্টগ্রামে সরবরাহ করা হবে।বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক প্রথম আলোকে বলেন, আগামী ১০-১২ দিনের মধ্যে এই কূপ থেকে প্রতিদিন দুই কোটি ঘনফুট গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হবে।