সালমা সুলতানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী সালমা সুলতানা (৫৭) গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন তাঁর একমাত্র সন্তান। আজ বাদ জুমা গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। তিনি কণ্ঠশিল্পী আবিদা সুলতানা ও সংগীত পরিচালক শওকত আলী ইমনের বোন। বিজ্ঞপ্তি