সালমাকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের দরিদ্র ঘরের মেয়ে সালমা আক্তার স্তন ক্যান্সারে আক্রান্ত। কিছুদিন আগে তাঁর এই ক্যান্সার ধরা পড়ে। আত্মী-য়স্বজনের সাহায্য-সহযোগিতায় বরিশালের এক হাসপাতালে দুবার অপারেশন করার পরও সুস্থ হতে পারেননি তিনি। চিকিৎসক জানিয়েছেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সালমা আক্তারকে ছয়টি কেমাথেরাপি ও রেডিও থেরাপি দিতে হবে। এ জন্য প্রয়োজন দেড় লাখ টাকা। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত সালমা নদী ভাঙনে ভিটেমাটিও হারিয়েছেন। জীবন সংগ্রামে বিধ্বস্ত এই মানুষটি বেঁচে থাকার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যপ্রার্থী। সাহায্য পাঠানোর ঠিকানা: মোমেনা খানম, সঞ্চয়ী হিসাব নম্বর-০৯৬৪৫৯, অগ্রণী ব্যাংক, কুর্মিটোলা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।