সালমান খান হ্যারল্ড ডব্লিউ ম্যাকগ্র শিক্ষা পুরস্কার পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুবক সালমান খান ২০১২ সালের হ্যারল্ড ডব্লিউ ম্যাকগ্র জুনিয়র শিক্ষা পুরস্কারে ভূষিত হয়েছেন। সালমান খান অনলাইনে বিনা মূল্যে শিক্ষাদানের আলোচিত সাইট খান একাডেমির প্রতিষ্ঠাতা।এ বছর পুরস্কারটির ২৫তম বার্ষিকীতে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘গেম চেঞ্জার’ হিসেবে সালমানসহ চারজনকে পুরস্কৃত করা হয়েছে। সম্প্রতি নিউইয়র্কে এ কথা ঘোষণা করা হয়। পুরস্কারটির অর্থমূল্য ৫০ হাজার মার্কিন ডলার।পুরস্কারদাতা ম্যাকগ্র হিলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সালমানের খান একাডেমি অনলাইনে বিনা মূল্যে বিশ্বমানের শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে শিক্ষাদানের প্রক্রিয়ায় বিরাট পরিবর্তন এনেছে।