সালমায় ধরাশায়ী মান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলামের কাছে হেরে গেছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মান্নান খান।

আজ রোববার রিটার্নিং কর্মকর্তা কমিশনার ঢাকা বিভাগ ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ খবর জানা গেছে।

এই আসনে জাতীয় পার্টির সালমা ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ৫৪ হাজার ৩১ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল মান্নান খান (নৌকা) পেয়েছেন ৪৮ হাজার ৩৩১ ভোট।