সালাউদ্দিন আহমদের কৃতজ্ঞতা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ হামিদা খানমের মৃত্যুতে যাঁরা শোক প্রকাশ, জানাজা ও কুলখানিতে অংশ নিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মরহুমার স্বামী অধ্যাপক সালাউদ্দিন আহমদ। তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে শোক প্রকাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।এক বিবৃতিতে সালাউদ্দিন আহমদ বলেন, কিছু সংবাদপত্রে হামিদা খানমকে বাংলার প্রথম মুসলমান মহিলা গ্র্যাজুয়েট বলে উল্লেখ করা হয়েছে। এটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ফজিলাতুন্নেসা, শামসুন নাহার মাহমুদ প্রমুখ হামিদা খানমের আগে গ্র্যাজুয়েশন করেন। বিজ্ঞপ্তি।