সালাউদ্দিন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে করা ১০টি মামলায় বিএনপির নেতা ও সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতে যাত্রাবাড়ী থানার নয়টি, কদমতলীর তিনটি এবং শ্যামপুর, ওয়ারী ও গেন্ডারিয়া থানার একটি করে মোট ১৫টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম গোলাম নবী পাঁচ মামলায় জামিন আবেদন মঞ্জুর করেন। ১০ মামলায় সালাউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত প্রতিবেদক