সালাউদ্দিন শোয়েব কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকলি ব্লিৎস সাময়িকীর সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।রাজধানীর দক্ষিণখান থানার পুলিশ অর্থ আত্মসাতের মামলায় গত বুধবার রাতে সালাউদ্দিন শোয়েবকে তাঁর উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁকে বৃহস্পতিবার দুপুরে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গত সেপ্টেম্বরের শেষ দিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল জারদারির সঙ্গে ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের প্রেমের সম্পর্ক রয়েছে বলে উইকলি ব্লিৎস পত্রিকায় কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। ভারতীয় গণমাধ্যম এ নিয়ে ফলাও করে প্রতিবেদন প্রচার করে। হিনা রাব্বানি গতকাল শুক্রবার বাংলাদেশ সফর করেন।দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম বলেন, গত ২৯ অক্টোবর দক্ষিণখানের বাসিন্দা সাজ্জাদ হোসেন বাদী হয়ে সালাউদ্দিন শোয়েব চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন।