সালাউদ্দিন শোয়েবের জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ইংরেজি সাপ্তাহিক ব্লিটজ সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এই আদেশ দেন।গত বুধবার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে শোয়েবকে গ্রেপ্তার করে দক্ষিণখান থানা পুলিশ। পরে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে গতকাল জামিন বিষয়ে শুনানির দিন ধার্য করেছিলেন। গতকাল শুনানি শেষে তা নাকচ করে দেন।আদালত সূত্র জানায়, শোয়েব চৌধুরী ও তাঁর স্ত্রী শাহনাজ চৌধুরী হ্যাপীর বিরুদ্ধে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এনে এ মামলা করেন শোয়েব চৌধুরীর ব্যবসায়িক অংশীদার সাজ্জাদ হোসেন।