সালাউদ্দিনের জামিন আবেদন নাকচ, কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার ১০ মামলায় বিএনপি নেতা ও ডেমরার সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।

এর আগে আজ সকালে ১৫টি মামলায় সালাউদ্দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

সালাউদ্দিনের আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, ১৫ মামলার মধ্যে ১০টি মামলায় আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। জামিন দিয়েছেন পাঁচ মামলায়।

সালাউদ্দিনের অপর আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ প্রথম আলোকে বলেন, নাশকতার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও গেন্ডারিয়া থানায় এই ১৫টি মামলা করা হয়। ১৫টি মামলাতেই সালাউদ্দিনকে আসামি করা হয়েছে।