সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সাবেক মহাসচিব আবদুস সালাম তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৯৯ সালে তিনি ইন্তেকাল করেন।
এ উপলক্ষে বিএনপি ও কয়েকটি সংগঠন কর্মসূচির আয়োজন করেছে। আজ বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন সংগঠনের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।