সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাবেক মহাসচিব আবদুস সালাম তালুকদারের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ২০ আগস্ট, বৃহস্পতিবার। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাল শুক্রবার বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ’। এতে অংশ নেওয়ার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আবদুস সালাম তালুকদার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার জামালপুর, সরিষাবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হবে। বিজ্ঞপ্তি।