সালাহ উদ্দিন ও মোয়াজ্জেমকে হয়রানি না করার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ ও জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেনকে হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।