প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ নিখোঁজ হওয়ার সঙ্গে ‘সরকার জড়িত’ বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ।
গতকাল সোমবার দুপুরে সালাহ উদ্দিন আহমদের গুলশানের বাসায় বিএনপি-সমর্থক পেশাজীবীদের সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি প্রতিনিধিদল সালাহ উদ্দিনের পরিবারকে সমবেদনা জানাতে যায়। এ সময় শওকত মাহমুদ এই অভিযোগ করেন।
সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদ আবারও দাবি করেন, তাঁর স্বামীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। সালাহ উদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় জনসমক্ষে হাজির করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।