সালাহ উদ্দিনকে উদ্ধারের দাবিতে পেকুয়ায় অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে উদ্ধারের দাবিতে কক্সবাজারের পেকুয়া উপজেলায় নেতা-কর্মীরা অনশন করেছেন। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বারবাকিয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
অনশন কর্মসূচিতে বক্তব্য দেন বারবাকিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউনুচ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুস ছবুর, যুবদলের নেতা ছমি উদ্দিন ও আবদুস ছালাম।
এর আগে গত বৃহস্পতিবার পেকুয়া উপজেলার উজানটিয়া, মগনামা, রাজাখালী, শিলখালী ইউনিয়নে অনশন করেন নেতা-কর্মীরা।
জানতে চাইলে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা যুবদলের সহসভাপতি শাফায়েত আজিজ প্রথম আলোকে জানান, সালাহ উদ্দিন আহমদকে উদ্ধারের দাবিতে পেকুয়ায় গণস্বাক্ষর ও অনশন কর্মসূচি পালন করেছেন নেতা-কর্মীরা।