সালাহ উদ্দিনের অস্ত্রোপচার আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অনুপ্রবেশের মামলায় আটক বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদের আজ শুক্রবার কিডনিতে অস্ত্রোপচার হচ্ছে। দিল্লির পাশের রাজ্য হরিয়ানার মেদান্তা হাসপাতালে এই অস্ত্রোপচারের কথা রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের আদালত থেকে মেঘালয়ের বাইরে যাওয়ার অনুমতি পেয়ে গত ২৩ ফেব্রুয়ারি দিল্লি যান। এরপর চিকিৎসকের কাছে নিয়মিত গিয়ে শারীরিক পরীক্ষা করান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের জন্য তিনি গতকাল মেদান্তায় ভর্তি হয়েছেন। অস্ত্রোপচারের পর সুস্থতার জন্য সালাহ উদ্দিন আহমদ দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন। ২০১৫ সালের ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে বিএনপির তখনকার যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ নিরুদ্দেশ হন। ওই বছরের ১১ মে ভোরে শিলংয়ের গলফ-লিংক এলাকায় তাঁকে পাওয়া যায়।
কূটনৈতিক প্রতিবেদক