সালাহ উদ্দিনের বাসায় তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের কক্সবাজারের পেকুয়ার সিকদারপাড়ার গ্রামের বাসায় গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় তল্লাশি চালিয়েছে পুলিশ।
সালাহ উদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারী ছফওয়ানুল করিম বলেন, বেলা সাড়ে ১১টায় সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ও বিশেষ আনসার সদস্যরা সালাহ উদ্দিন আহমদের গ্রামের বাসায় তল্লাশি চালান। ওই সময় বাড়িতে কয়েকজন আত্মীয় ছিলেন। তাঁরা বাড়ির ভেতরের কয়েকটি কক্ষ তল্লাশি করে চলে যান। তবে সেখান থেকে কাউকে আটক কিংবা কোনো কিছু জব্দ করা হয়নি।
পেকুয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, সালাহ উদ্দিন আহমদ গ্রামের বাসায় আছেন কি না জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এ তল্লাশি চালানো হয়।