র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদকে ভারত হস্তান্তর করলে তাঁকে বিচারের মুখোমুখি করা হবে। গতকাল মঙ্গলবার পতেঙ্গায় র্যা ব-৭-এর কার্যালয়ে র্যা বের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, সালাহ উদ্দিন অবরোধের নামে বহু মানুষ পুড়িয়ে মারার কুশীলব ছিলেন। তিনি যদি অবৈধ পথে ভারত গিয়ে থাকেন তবে ভারতীয় আইনে দোষী সাব্যস্ত হবেন। আর ভারত হস্তান্তর করলে তাঁকে বিচারের মুখোমুখি করা হবে।
সালাহ উদ্দিন আহমদের নিখোঁজ হওয়ার ব্যাপারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার র্যা বকে দায়ী করা প্রসঙ্গে বেনজীর আহমেদ বলেন, ‘কোনো পুরোনো সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি প্রমাণ ছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো বাহিনীকে কালিমালিপ্ত করার চেষ্টা করলে তা কোনো নৈতিক মানদণ্ডে গ্রহণযোগ্য নয়। এর বিচারের ভার জনগণের ওপর অর্পণ করলাম।’