প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদের ভারতের মেঘালয়ে যাওয়ার রহস্য শিগগিরই উন্মোচিত হবে। গতকাল বুধবার দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নির্মাণাধীন ফ্লাইওভারের কাজের অগ্রগতি দেখতে এসে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ তাঁর (সালাহ উদ্দিন) স্ত্রীর মাধ্যমেই নিখোঁজ এবং প্রাপ্তির খবর শুনেছে। তাঁদের মাধ্যমে জানতে পেরেছি যে তিনি ভারতে আছেন। ফলে বিষয়টি রহস্যাবৃত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে।’