সালাহ্উদ্দীন আহমদের কুলখানি কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল বুধবার আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে জাতীয় অধ্যাপক এ এফ সালাহ্উদ্দীন আহমদের কুলখানি অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের মহাপরিচালক মোনায়েম সরকার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি ফাউন্ডেশনের সদস্য ও মরহুমের গুণগ্রাহী, সহকর্মী, অধ্যাপক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ সর্বস্তরের মানুষকে কুলখানিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
সালাহ্উদ্দীন আহমদের মৃত্যুতে গতকাল শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আইন ও সালিশ কেন্দ্র (আসক)।