সালিসের সুযোগ নিয়ে কিশোরীকে বিয়ে করা চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।  ক্ষমতার অপব্যবহার করে সালিসের সুযোগ নিয়ে এক কিশোরীকে (১৪ বছর ২ মাস ১৪ দিন) বিয়ে করায় তাঁকে বরখাস্ত করা হয়।

একই সঙ্গে ওই চেয়ারম্যানকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তা কারণ দর্শাতে বলা হয়েছে। পত্র পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে পত্রের জবাব সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আজ সোমবার স্থানীয় সরকার বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

গত শুক্রবার (২৫ জুন) ওই কিশোরীকে বিয়ে করেন ৬০ বছর বয়সী বিবাহিত চেয়ারম্যান শাহিন হাওলাদার। জানা গেছে, প্রেমের টানে বাড়িছাড়া দুই কিশোর-কিশোরীর বিষয়ে ডাকা সালিসে পছন্দ হওয়ায় তিনি নিজেই ওই কিশোরীকে বিয়ে করেন। একদিন পর ওই কিশোরী তালাক দেন চেয়ারম্যানকে।