ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক সালিস আদালতে চূড়ান্ত বক্তব্য উপস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার দ্য হেগের এই আদালতে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের বক্তব্য তুলে ধরার কথা ছিল। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণায়ের একটি প্রতিনিধিদল সেখানে রয়েছে। খবর বিবিসির।গত বছর জার্মানির হামবুর্গে সমুদ্রবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধের এক মামলায় ঐতিহাসিক রায় পায় বাংলাদেশ। ভারতের সঙ্গেও একই ধরনের বিরোধ মেটানোর চেষ্টা চলছে।আড়াই বছর আগে ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের কাজ শুরু করে বাংলাদেশ। সমুদ্রসীমা নিয়ে ২০১১ সালের ৩১ মে বাংলাদেশ জাতিসংঘের আরবিট্রেশন ট্রাইব্যুনালে তার দাবিনামা বা মেমোরিয়াল জমা দেয়। ২০১২ সালের জুলাই মাসে এ বিষয়ে কাউন্টার মেমেরিয়াল জমা দেয় ভারত। এরই ধারাবাহিকতায় গতকাল ভারতের ওই দাবির পাল্টা জবাব দেওয়ার কথা বাংলাদেশের।এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের কর্মকর্তা কমান্ডার এম আর আই আবেদিন বলেন, মূলত ভারতের দাবি করা সমদূরত্বের পদ্ধতির বিরুদ্ধে লিখিত যুক্তি তুলে ধরার কথা বাংলাদেশের। তিনি বলেন, ‘প্রস্তাবনার আসলে তিনটি ধাপ। প্রথমটি হচ্ছে টেরিটরিয়াল সি, দ্বিতীয়টি হচ্ছে একছত্র অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমি অঞ্চল এবং শেষেরটি হচ্ছে কন্টিনেন্টাল শেলফ বা মহিসোপানের সীমানা চিহ্নিত করা।