সালিস নিষ্পত্তি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আন্তর্জাতিক সালিস নিষ্পত্তি কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত ইন্টারন্যাশনাল ল ইনস্টিটিউটের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় মৌলিক সালিস নিষ্পত্তিবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান। অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ আন্তর্জাতিক সালিস কেন্দ্রের প্রধান নির্বাহী ড. তৌফিক আলী, ইন্টারন্যাশনাল ল ইনস্টিটিউটের কার্লোস দাভিলা ও রোনান ম্যাকহিউ। বিজ্ঞপ্তি।