সালিসে আ.লীগের সমর্থককে জুতাপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের এক সমর্থককে জুতাপেটার মাধ্যমে কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়ার ওপর হামলার ঘটনার নিষ্পত্তি হয়েছে।গত মঙ্গলবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চন্দ্রগ্রাম মহল্লায় পৌরসভার জায়গা দখলমুক্ত করতে গিয়ে মেয়র এহসান কুফিয়া আওয়ামী লীগের সমর্থক মস্তু মিয়ার লোকজনের হামলার শিকার হন।স্থানীয় লোকজন জানান, গত বুধবার সন্ধ্যায় পৌর মিলনায়তনে স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আফজাল হোসেনের সভাপতিত্বে এ ঘটনায় সমঝোতা বৈঠক হয়। বৈঠকে মেয়রের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত করা হয় মস্তু মিয়ার নাতি আওয়ামী লীগের সমর্থক দ্বীন ইসলামকে। রাত নয়টার দিকে ১৭ সদস্যের সালিস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দ্বীন ইসলামকে ১০০ বার জুতাপেটা করা হয়।এ ব্যাপারে মস্তু মিয়া বলেন, ‘অন্যায় করেছি। তাই বিচারের রায় মেনে নিয়েছি।’সাংসদ আফজাল হোসেন জানান, মেয়র যে দলের সমর্থক হোক না কেন, তিনি সবার মেয়র। তাই তাঁর ওপর হামলাকারীকে বিচারের আওতায় আনা হয়েছে।