সালেহাকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের কে বি ইন্টারমিডিয়েট কলেজের অবসর-প্রাপ্ত অধ্যক্ষ সালেহা আক্তার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাস-পাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি জটিল রোগে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য অন্তত ২০ লাখ টাকার প্রয়োজন। বিধবা সালেহার চিকিৎসায় তাঁর পরিবার বিপুল অর্থ ব্যয় করে এরই মধ্যে কপর্দকশূন্য হয়ে পড়েছে। তাই পরিবারের পক্ষে তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় সালেহার চিকিৎসার সাহায্যে এগিয়ে আসার জন্য দেশের বিত্তশালী ও হূদয়বান মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: প্রফেসর মু. আশরাফউজ্জামান, সঞ্চয়ী হিসাব নম্বর: ১১৭-১০১-৪২৮৬৩, ডাচ্্-বাংলা ব্যাংক লিমিটেড, উত্তরা শাখা। বিজ্ঞপ্তি।