সাশ্রয়ী মূল্যে চিনি-তেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরে সাশ্রয়ী মূল্যে চিনি ও ভোজ্যতেল বিক্রয় শুরু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে বিক্রয় কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন ওরফে বাবর উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ বিক্রয় কেন্দ্রে প্রতি কেজি চিনি ৩৫ টাকা ও প্রতি লিটাল সয়াবিন তেল ১০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।