সাহসিকতা ও সেবার জন্য পুলিশ পদক পাচ্ছেন ৩৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহসিকতা ও সেবার জন্য এবার পুলিশ বাহিনীর ৩৬ জনকে পদক দেওয়া হচ্ছে। আগামীকাল পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ পদক বিতরণ করবেন। প্রতিবারের মতো এবারও চার ধরনের পদক দেওয়া হচ্ছে।পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, এবার বাংলাদেশ পুলিশ পদক (সাহসিকতা) পাচ্ছেন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান ও অতিরিক্ত পুলিশ সুপার জান্নাতুল হাসান।বাংলাদেশ পুলিশ পদক (সেবা) পাচ্ছেন ছয়জন। তাঁরা হলেন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক জাবেদ পাটোয়ারী, সিআইডির প্রধান মোখলেসুর রহমান, মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, গোয়েন্দা উপকমিশনার মনিরুল ইসলাম, মহানগর পুলিশের উপকমিশনার হাবিবুর রহমান ও সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ।রাষ্ট্রপতি পুলিশ পদক (সাহসিকতা) পাচ্ছেন ১৮ জন। তাঁরা হলেন র্যাবের মেজর রেজাউল হক, মেজর এস এম কামরুজ্জামান, মেজর সাখাওয়াত হোসেন, মেজর আহসানুল কবীর, সহকারী পুলিশ সুপার আফরিদা রুবাই, মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম, র্যাবের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইসমাইল, কক্সবাজার জেলার পরিদর্শক রফিকুল ইসলাম, ইউসুফ সিদ্দিকী, ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মুন সোহেল ইমতিয়াজ, উত্তরা থানার এসআই পারভেজ ইসলাম, নরসিংদী মডেল থানার এসআই আলীম হোসেন শিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলার এএসআই শফিকুল ইসলাম, বিশেষ শাখার কনস্টেবল জমিরুল ইসলাম, হেমায়েত উদ্দিন, নরসিংদী পুলিশ লাইনের কনস্টেবল সাখাওয়াত হোসেন ও র্যাবের কনস্টেবল শেখ বাহাদুর।রাষ্ট্রপতি পুলিশ পদক (সেবা) পাচ্ছেন ১০ জন। তাঁরা হলেন পুলিশ সদর দপ্তরের এআইজি চৌধুরী আবদুুল্লাহ আল মামুন, গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব আলম, সহকারী পুলিশ কমিশনার মোখলেছুর রহমান, গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোলাম আজাদ খান, র্যাব-৯-এর লেফটেন্যান্ট ফয়েজ আল করীম, তুরাগ থানার এসআই নিবারণ চন্দ্র বর্মণ, যাত্রাবাড়ী থানার এসআই মাজহারুল ইসলাম, চট্টগ্রাম মহানগরের সন্দ্বীপ কুমার দাস, সিআইডির বিশেষ সুপার ফজলুল করিম ও সিআইডির সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন।