সাহসী ভূমিকা রাখায় বগুড়া পুলিশের ১১ সদস্য পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় সাহসী ভূমিকা রাখায় বগুড়া পুলিশের ১১ জন সদস্যকে ‘সেরা ও সাহসিকতা পুরস্কার এবং সম্মাননা’ দেওয়া হয়েছে। পুলিশের সেরা ইউনিট হিসেবে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।গত সোমবার বগুড়া পুলিশলাইন মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন পুলিশের রাজশাহী বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি) মীর শহীদুল ইসলাম।উল্লেখযোগ্য পরিমাণ আগ্নেয়াস্ত্র, সাড়ে চার হাজার বোতল ফেনসিডিল, দেড় কেজি হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য, ৬১টি চোরাই ও ছিনতাই করা গাড়ি জব্দসহ বিভিন্ন মামলায় সহস্রাধিক আসামি গ্রেপ্তার করায় জেলা ডিবি পুলিশকে ‘সেরা ইউনিট’ সম্মাননা দেওয়া হয়। ডিবি পুলিশের পক্ষে পরিদর্শক মিজানুর রহমান সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ গ্রহণ করেন।অনুষ্ঠানে মাদকবিরোধী অভিযান, আগ্নেয়াস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তারে সাফল্যের জন্য মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন, সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) ফাইজুল ইসলাম, এসআই আবদুল মজিদ ও রবিউল ইসলাম এবং আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মোতালেবকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া সাম্প্রতিক সময়ে জামায়াত-শিবিরের সহিংসতা ও হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে হামলার শিকার হয়েও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করায় পুলিশের আরও ছয় সদস্যকে পুরস্কৃত করা হয়।বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক বলেন, অপরাধ দমনসহ পুলিশের অন্যান্য দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে উৎসাহিত করতে বগুড়া পুলিশের পক্ষ থেকে এ পুরস্কার প্রবর্তন করা হয়েছে।মীর শহীদুল ইসলাম জানান, বগুড়া পুলিশের এ উদ্যোগ পুলিশ সদস্যদের ভালো কাজে উৎসাহী করবে।