সাহাব উদ্দিন মাহবুব প্যানেল পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন সামনে রেখে সাহাব উদ্দিন-মাহবুব পরিষদ গতকাল সোমবার দুপুরে তাদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন করেছে। চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্যানেল পরিচিতির পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্যসমূহ তুলে ধরেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাবেক কমান্ডার ও নির্বাচনে কমান্ডার পদপ্রার্থী সাহাব উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এ কে এম সরওয়ার কামাল, মাহবুব আলম চৌধুরী, জামাল উল্লাহ প্রমুখ।
আগামীকাল বুধবার চট্টগ্রাম জেলা ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চট্টগ্রামের ১৪ উপজেলায় ভোটারসংখ্যা ছয় হাজার ৩০০।